অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরামও
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের ধারণা, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই হয়তো জানতেন না।


