সিলেটে সোমবার থেকে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
সিলেটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আগামী সোমবার ভোর ৬টা থেকে শুরু হবে এই কর্মবিরতি। আজ শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়।


