ম্যান্ডোপপ সম্রাটের শৈশবের শহর তামসুই
যেই বিখ্যাত মানুষের গান শুনে, খেলা দেখে বা অভিনয় দেখে আমরা বড় হই, তাঁদের শহর আমাদের কাছে অন্য রকম আকর্ষণের জায়গা হয়ে ওঠে। মনে হয়, পছন্দের সেই মানুষটির শৈশব যে শহরে কেটেছে, সেই শহরের বাতাসেও বুঝি তাঁর স্মৃতির ঘ্রাণ ভেসে বেড়ায়।



