বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে নবদম্পতিসহ অর্ধশতাধিক, মৃত্যু ১
কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে নবদম্পতিসহ ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।

