মোহাম্মদপুরে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি
চাঁদা না পেয়ে রাজধানীর মোহাম্মদপুরে ‘অনুরাগ’ নামের একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে।


