বিজয় দিবসে ৪ বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’
মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে দেশের চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে পর্যায়ক্রমে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে।



