পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


