সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও বাঁচলেন না কৃষক
মানিকগঞ্জের ঘিওরে খেতে কাজ করার সময় বিষধর সাপের ছোবলে মো. আওলাদ হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।



