গোয়াল-রান্নাঘর ও খড়ের গাদায়ও লুকানো ছিল সার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া এলাকায় গুদামের পাশাপাশি বিভিন্ন বাড়ির গোয়ালঘর, রান্নাঘর ও খড়ের গাদায় লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ সার। যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত এক হাজার বস্তার বেশি সার উদ্ধার করা হয়েছে।

