লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
লালমনিরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

