ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে দুই সিটিতে স্মারকলিপি
ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬ সংশোধনের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামের কাছে নয় দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

