‘স্ট্রাইকার’ বিশ্বনাথকে নিয়ে দুসংবাদ
ভুটানের বিপক্ষে যে পজিশনে খেলতে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ, শ্রীলঙ্কার বিপক্ষে সেই জায়গাতেই দেখা যেতে পারে মোহাম্মদ ইব্রাহিমকে। বাংলাদেশের আক্রমণভাগে এই পরিবর্তনের পেছনে অবশ্য কৌশলগত কোনো পরীক্ষা নয়, বিশ্বনাথের চোটই মূল কারণ।



