বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক, প্রধান শিক্ষকও বরখাস্ত
যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর থেকে তাঁকে আটক করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



