তালায় শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
সাতক্ষীরার তালায় এক শিশুকে ধর্ষণের মামলায় তুহিন শেখ (২৬) নামের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।


