ভোমরা বন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ, প্রায় দেড় বছর পর গ্রেপ্তার ৪
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১০ টন চাল আত্মসাতের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

