হাসানের এই রেকর্ড বাংলাদেশের আর কারও নেই
হাসান মাহমুদের করা ৯০তম ওভারের প্রথম বলে জশুয়া বিশপকে স্টাম্পিং করেন লিটন দাস। ইনিংসে সেটা ছিল হাসানের পঞ্চম উইকেট। এই উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি পাঁচবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।



