রেকর্ড পরিমাণ আয় করেও লোকসানে ইউনাইটেড
রেকর্ড পরিমাণ আয় করেও আর্থিক সংকট কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০২৫-২৬ অর্থবছরে ক্লাবটির আয় দাঁড়িয়েছে ৬৭৭.৬ মিলিয়ন পাউন্ড, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ। এরপরও বছর শেষে ৪৩ মিলিয়ন পাউন্ড লোকসান গুনেছে ইংলিশ জায়ান্টরা।


