সেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দ. কোরিয়ার বাহিনী
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি অভিজাত বিশেষ বাহিনীর সদস্যদের মডেলদের মতো হাঁটা ও পোজ দেওয়ার প্রশিক্ষণ দেওয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে সেনাবাহিনীও স্বীকার করেছে, এই ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্ট ইউনিটের বৈশিষ্ট্য ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।


