গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
গোপালগঞ্জ সরকারি জিলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।


