ইউরোপে সাইবার হামলার নতুন লক্ষ্য ফ্রান্সের ‘ব্লাড ব্যাংক’
ইউরোপজুড়ে ধারাবাহিক সাইবার হামলার মধ্যে এবার ফ্রান্সের জাতীয় রক্ত সরবরাহ সংস্থার (ইএফএস) নিয়ন্ত্রণব্যবস্থায় অনুপ্রবেশ করেছে হ্যাকারেরা। এই হামলার মাধ্যমে রক্ত ও রক্তের উপাদান সংরক্ষণের তিনটি হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় পরিবর্তন আনা হয়।



