সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল মিসর
সৌদি আরবের প্রধান বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলায় ক্ষয়ক্ষতির ঘটনায় নিন্দা জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের রাজধানীতে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কায়রো।

