শিশুর প্রতি দয়া ও স্নেহের ব্যাপারে ইসলামের শিক্ষা
শিশুরা ভালোবাসা ও স্নেহের ছায়ায় বেড়ে ওঠে। তাদের সঙ্গে বড়দের প্রতিটি আচরণ তাদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমাদের সমাজে অনেক সময় শিশুদের ছোটখাটো ভুলের জন্য জনসমক্ষে অপমান করা হয়, অকারণে বকাঝকা করা হয় কিংবা তাদের আবেগ ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না।



