লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ২
লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ আলম নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার পার্বতীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।




