হবিগঞ্জের চার চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
সাপ্তাহিক মজুরি না পেয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চারটি চা বাগানের শ্রমিকেরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। আজ বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার লালচাঁদ চা বাগানের মন্দিরের সামনে এ বিক্ষোভ ও আলোচনা সভা হয়।




