সরকারি কর্মচারী হাসপাতালে নামমাত্র মূল্যে বিশেষ হেলথ চেক-আপ প্যাকেজ চালু
ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতাল সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাশ্রয়ী মূল্যের দুটি বিশেষ ‘হেলথ চেক-আপ প্যাকেজ’ চালু করেছে। সরকারি ও বেসরকারি সকল নাগরিক এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্যাকেজসমূহ: ১. বেসিক টেস্ট (৬৩০ টাকা): এতে সিবিসি, আরবিএস, ক্রিয়েটিনিন, ইসিজি এবং ইউরিন টেস্টসহ মোট ৭টি পরীক্ষা অন্তর্ভুক্ত। ২. কম্প্রিহেনসিভ টেস্ট (১২৩০ টাকা): এতে লিপিড প্রোফাইল, টিএসএইচ এবং ইউরিক অ্যাসিডসহ আরও বিস্তারিত ১০টি পরীক্ষা করা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:
স্বপ্রণোদিত হয়ে বা অন্য হাসপাতালের চিকিৎসকের পরামর্শেও এই প্যাকেজ গ্রহণ করা যাবে।
তবে এই হাসপাতালের নিজস্ব চিকিৎসক কোনো সরকারি রোগীকে টেস্ট দিলে তা বিনামূল্যে করা হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন:
skh.gov.bd
বিস্তারিত প্রতিবেদনটি উপরের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।


