রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা মামলায় দলটির ১১ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং আওয়ামী লীগ নেতা ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র রয়েছেন।

