জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামোর ওপর গুরুত্বারোপ পানিসম্পদ প্রতিমন্ত্রীর
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো জলবায়ুজনিত সংকটগুলো বাংলাদেশের মানুষের নিত্যদিনের বাস্তবতা।
