মশা তাড়াতে ঘরে তৈরি করুন নিম পাতার স্প্রে
আজকাল প্রায় সারা বছরই বাড়িতে মশার উপদ্রব লেগে থাকে। এ সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই অ্যারোসোল স্প্রে, কয়েল বা তরল ভ্যাপোরাইজার ব্যবহার করেন। কিন্তু রাসায়নিকযুক্ত এসব পণ্যের তীব্র গন্ধে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়।



