খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের অন্যতম হোতা শুটার ইমরানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


