ব্যাংক খাতে ন্যায্যতা ফেরানোর পথ
একটি দেশের উন্নয়ন কতটা টেকসই, তা কেবল জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বা রিজার্ভের অঙ্ক দিয়ে মাপা যায় না। সম্পদ কীভাবে তৈরি হচ্ছে, তার সুফল কারা পাচ্ছে, অর্থায়নের সুযোগ কতটা সুষম এবং আর্থিক ঝুঁকির দায় শেষ পর্যন্ত কার ঘাড়ে চাপছে, এসব প্রশ্নও সমান জরুরি।



