তুরস্কের আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬-এ বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশন
তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক এনজিও মেলা ২০২৬। ২৫ থেকে ২৮ নভেম্বর ইস্তাম্বুল এক্সপো সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে ৬০টিরও বেশি দেশের ২০০-এর বেশি সংগঠনের সঙ্গে অংশ নিচ্ছে বাংলাদেশের মানবিক ও উন্নয়নমূলক সংস্থা মাস্তুল ফাউন্ডেশন।


