গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গাছের গুঁড়ি এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।



