ফরিদপুরে মহাসড়কে কাটা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করছে বিজিবি
ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এসব গাছ ও অন্যান্য বাধা সরিয়ে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


