গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
গোপালগঞ্জের ৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে না এইচএসসি পরীক্ষায় দুয়েক বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা। এসব কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে।

