আমাদের মাহফিলে পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়: চরমোনাই পীর
ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিলে পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। যারা দুনিয়াবি উদ্দেশ্য সাধনের জন্য মাহফিলে আসেন, তাদের আসার প্রয়োজন নেই।

