পারিবারিক বিরোধের জের খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবার খাওয়ার পরপরই একে একে পাঁচটি গরু অসুস্থ হয়ে মারা গেছে। খামার মালিকদের অভিযোগ, পারিবারিক সম্পত্তি বিরোধের জের ধরে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছে।

