মমেক হাসপাতালে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

