শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি বায়েজিদের পথচলা
জন্ম থেকেই দুটি পা অচল। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করাও কঠিন। তবু শারীরিক প্রতিবন্ধকতা বায়েজিদের শিক্ষাজীবন কিংবা কর্মজীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মায়ের সহযোগিতা, নিজের অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তিতে উচ্চশিক্ষা শেষ করেছেন।

