সাভারে পার্কিং করা চার বাসে আগুন, গ্রেপ্তার ৬
সাভার ও আশুলিয়ায় পার্কিং করে রাখা চারটি বাসে ২৪ ঘণ্টার ব্যবধানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার পর শনিবার ভোরে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে আরও তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।



