ছয় কিলোমিটার দৌড়ে সঙ্গী পাঁচশতাধিক নারী
ভোরের আলো তখনও ছড়িয়ে পড়েনি। হালকা কুয়াশার চাদর ভেদ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সড়কজুড়ে এক অন্যরকম দৃশ্য। কারও পরনে ক্রীড়াবিদের পোশাক, কারও মাথায় হিজাব, কেউ এসেছেন বন্ধুদের হাত ধরে, কেউ আবার পরিবারের উৎসাহে।



