ব্রুনোর চুক্তি ১ বছর বাড়িয়েছে ইউনাইটেড
অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের চুক্তিতে থাকা ১২ মাসের এক্সটেনশন অপশন সক্রিয় করেছে তারা। ফলে পর্তুগিজ মিডফিল্ডারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্মে শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর থাকবে।


