যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
যশোর শহরের বেজপাড়ায় মাটির ঢিবি অপসারণের সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বিহারি কলোনিতে বাদল হকের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
