দেড় কেজির বেশি স্বর্ণ দেহে লুকিয়ে ভারতে নিয়ে যাচ্ছিলেন
যশোরে বিজিবির অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের এক কেজি ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ ঘটনায় তিন কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুরে এলাকায় ৪৯ বিজিবি প্রধান ফটকের সামনে থেকে স্বর্ণ উদ্ধার ও তাদের আটক করা হয়।


