ট্রাকচাপায় প্রাণ গেল মসজিদের ইমামের
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছবাজারসংলগ্ন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।



