রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান, আসবে আরও একটি
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।



