আপসহীন ও স্পষ্টবাদী সাংবাদিক ছিলেন তৌফিক ইমরোজ খালিদী
বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতায় নতুন ধারার সূচনা করেছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। পেশাগত সততা, স্পষ্টবাদিতা ও নিজস্ব সাংবাদিকতার দর্শনে তিনি ছিলেন আপসহীন।



