কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরাও
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত প্রবাসীদের কাছ থেকে নতুন করে ভোটদানের সম্মতি নেওয়া হবে।



