মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির বন্দিশালায়, অনাহার-নির্যাতন সয়ে দেশে ফিরলেন ৪১ জেলে
সাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন বাংলাদেশের ৪১ জেলে ও মাঝিমাল্লা। তাদের কারও বন্দিজীবনের বয়স প্রায় নয় মাস, কারও আবার দুই বছরেরও বেশি।


