হত্যা-রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার
চলমান পরিস্থিতিতে হত্যা, রাষ্ট্রদ্রোহ মামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহ, নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গত ১৪ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।



