সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
সুনামগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে থার্মাল ড্রোন, নাইট ভিশন ডিভাইস ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

